Walton Room Heater WRH-PTC009
দেশে এখন চলছে তীব্র শৈত্যপ্রবাহ। মোটামুটি জানুয়ারি মাস জুড়েই থাকবে এই কনকনে ঠাণ্ডা অবস্থা। এই তীব্র শীতে আপনাকে গরম রাখতে আমরা হাজির দুইটি সময়উপযোগী গ্যাজেট নিয়ে। আপনার বাসা, অফিস কিংবা পরিবারের ছোট-বড় সবার জন্যই খুবই প্রয়োজনীয় এই দুইটি গ্যাজেট।
আজকে আমাদের কাছে রয়েছে ওয়ালটনের দুইটি রুম হিটার। মার্কেটে ওয়ালটনের বেশ কিছু রুম হিটার রয়েছ। কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি কথা বলবো WRH-PTC001 এবং WRH-PTC009 মডেলের রুম হিটারগুলো নিয়ে।
PTC009-মডেলের হিটার টি একটু ছোট এবং PTC001 মডেলের হিটারটা একটু বড়সড়।
দুটো হিটারেরই দুটো করে কালার ভ্যারিয়েন্ট আছে। PTC001-মডেলের ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের একটি এবং ব্ল্যাক এবং সিলভার বা এ্যাশ কালার কম্বিনেশনের একটি।
এবং PTC009-মডেলের ব্ল্যাক এবং সিলভার বা এ্যাশ কলার কম্বিনেশনের একটি এবং ফুল এ্যাশ/সিলভার কালারের একটি মডেল।
আমাদের হাতে আছে PTC001 অর্থাৎ সাইজে যেটা একটু বড় সেটার ব্ল্যাক এবং সিলভার বা এ্যাশ কালার কম্বিনেশন এবং যেটা সাইজে একটু ছোট অর্থাৎ PTC009 সেই হিটারের ব্ল্যাক এবং সিলভার বা এ্যাশ কালার কম্বিনেশন।
দুটো হিটারের সামনের দিকের এয়ারভেন্টটি মেটালের তৈরি এবং সম্পূর্ণ বডিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল। যদিও ওয়ালটনের ওয়েবসােইটে বিল্ড ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বলা নেই।
দুটো হিটারের হিটারের উপরের দিকে রয়েছে দুইটি এডজাস্টেবল নব। নব দুটি দিয়ে হিটারটির টেম্পারেচার এবং এয়ার ফ্লো কন্ট্রোল করা যাবে। বড় হিটারের নবগুলোতে ব্যবহারা করা হয়েছে সেফটি টিপ।
হিটিং ইউনিট হিসেবে দুটো হিটারেই ব্যবহার করা হয়েছে পিটিসি সিরামিক হিটিং ইলিমেন্ট। যা খুবই হাই হিটিং এফিসিয়েন্ট এবং লো পাওয়ার কনজাম্প করে।
এই হিটারগুলোতে এই ফিচারটি ব্যবহার একটি প্লাস পয়েন্ট। বাজারে অনেক রুম হিটারে হিটিং ইউনিট হিসেবে কয়েল ব্যবহার করে যা খুবই বিদ্যুৎ অপচয় করে।
এবং এই হিটারগুলোতে সিরামিক হিটিং ইলিমেন্ট ব্যবহার করার ফলে
বড় হিটারটি ফুল লোডে সর্বোচ্চ ১৫০০ ওয়াট ব্যবহার করে। এবং লো সেটিংসে চললে ৭৫০ ওয়াট ব্যবহার করবে।
এবং ছোট হিটারটি ফুল লোডে সর্বোচ্চ ১৫০০ ওয়াট ব্যবহার করে। এবং লো সেটিংসে চললে ১০০০ ওয়াট ব্যবহার করবে।
এছাড়াও নিরাপত্তার জন্য উভয় হিটারটিরেই ব্যবহার করা হয়েছে ওভারহিট প্রটেকশন। অর্থাৎ কোন কারণে হিটিং ইলিমেন্টটি ওভারহিট হয়ে গেছে ডিভাইসটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
এবং হিটারগুলোতে ব্যবহার করা হয়েছে এন্টি টিল্ট প্রটেকশন। অর্থাৎ কোন কারণে হিটারটি কাত হয়ে গেলে বা পড়ে গেলেও অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
সম্পূর্ণ রুমে গরম বাতাস ছড়িয়ে দিতে এতে ব্যবহার করা হয়েছে oscillating ফিচার।
এই হিটারটি দুটিকে ফ্যান মোডেও ব্যবহার করা যাবে। গরমের সময় যা ফ্রেশ এয়ার ফ্লো দিবে।
৬ ওয়ারেন্টিসহ এই রুম হিটারটির দাম ওয়ালটনের অফিশিয়াল সাইটে রয়েছে বড় হিটারটির দাম রয়েছে ২৬০০ টাকা এবং ছোট হিটারটির দাম রয়েছে ২১০০ টাকা।
লেখাটি শেষ করছি আমাদের কিছু ফিডব্যাক দিয়ে। ওয়ালটন যদি মিনি এলইডি স্ক্রিণ এড এবং টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য সেন্সর থাকতো তাহলে অন্তত ক্রেতার কাছে আস্থার জায়গাটা অনেকটা বাড়তো। অনেকেরে মনে হতেই পারে ঠিকাঠাক গরম হচ্ছে বা মন মত গরম হচ্ছে না।
আবার ক্রেতাদেরও লক্ষ্য রাখতে হবে: এই ছোট জিনিস আসলে সম্পূর্ণ রুম গরম করতে সক্ষম নয়। যদি টিনশেড হয় তাহলে তো না-ই।
সর্বোচ্চ আপনার কাছাকাছি রাখলে এম্বিয়েন্ট টেম্পারেচারে সামান্য তারতম্য হতে পারে। আশাকরি সেটা আরামদায়ক হবে। কিন্তু সম্পণূ রুমের টেম্পারেটার পরিবর্তনের চিন্তা থাকলে এই জিনিস আপনার জন্য নয়।