গুগল অফিশিয়াললি ঘোষণা করলো Pixel 10a | আছে ডুয়াল ক্যামেরা ও সেই পরিচিত ডিজাইন

এখন বছরের সেই সময় যখন গুগল তাদের ফ্লাগশিপ মডেলের একটি বাজেট ভার্সন রিলিজ করে। গত বছর গুগল তাদের পিক্সেল ১০ সিরিজ রিলিজ করে। এবং এ বছর গুগল Pixel 10a ঘোষণা করলো। যদিও গুগল মাত্র এর কিছু ক্লোজ আপ ছবি ও ভিডিও প্রকাশ করে ফ্যানদের মধ্যে এবং মার্কেটে কিছুটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।

গুগল সাধারণত তাদের A সিরিজগুলো এপ্রিল বা মে মাসের দিকে দেখানো শুরু করে। কিন্তু গত বছর তারা একটু আগেভাগেই অর্থাৎ মার্চ মাসে এনাউন্সম্যান্ট দিয়ে এপ্রিল মাসে রিলিজ করে দেয়। এ বছর গুগল আরও আগেই এ ঘোষণা দিয়ে এই টাইম লাইটনটি আরও কাছে নিয়ে আসলো।

গত ৪ ফেব্রুয়ারি গুগল তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে Pixel 10a এর ১৫ সেকেন্ডর একটি টিজার প্রকাশ করছে। যদিও এটি থেকে তেমন তথ্য পাওয়া যায় না। ভিডিওতে আমরা দেখতে পাই ব্লু / পার্পল কালার যেটা দেখতে অনেকটা Pixel 9a Iris-এর মতই। সামান্য ব্যতিক্রম ছাড়া ওভারঅল ডিজাইন অনেকটাই Pixel 9a-এর মতই।
ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা রয়েছে – এবং এটা সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইন। সো, ক্যামেরা বাম্প নাই। গত বছর Pixel 9a-এর ক্যামেরাতে সামান্য পিল শেইপড বাম্প ছিলো। কিন্তু এবছর Pixel 10a পুরোপুরি ফ্ল্যাট করা হয়েছে।

এর বাইরে গুগল শুধু এর প্রি-অর্ডার ডেট কনফার্ম করেছে। ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে শুরু হবে প্রি-অর্ডার নেওয়া।

গুগল Pixel 10a-এর ব্যাপারে তেমন কোন গুরুত্বপূর্ণ লিক বা রিউমার তেমন সামনে আসেনি। তবে সামান্য কিছু তথ্য পাওয়া যায়। যেমন – ডিজাইন। এছাড়া, ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৪৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা, ১৩ মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা, এবং ৫১০০ মিলি অ্যাম্পেয়ারের ব্যাটারি। কালার অপশন হিসেব থাকতে পারে, – ভিডিওতে দেখানে আইরিশ, সম্ভবত পিংক বেরি কালার, এবং ব্ল্যাক এবং হোয়াইট।

পিক্সেল ৯এ রিলিজের সময় প্রাইজ ছিলো প্রায় ৫০০ ডলার। এখন বাংলাদেশে প্রায় ৫৭ হাজার থেকে ৬০ হাজটার টাকায় পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে Pixel 10a-এর দামও এমনই ৫০০ ডলারের আশেপাশে হবে আন্তর্জাতিক মার্কেটে।
বাংলাদেশের দাম কত হবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *