উইন্ডোজ ১১ এর নতুন আপডেট 24H2 আসার পর এর ব্যবহারকারী গেমাররা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। গত ১ অক্টোবর রিলিজ হয় উইন্ডোজের নতুন এই আপডেট।
নতুন এই সংস্করণে এ.আই রিলেটেড অনেক আপডেটের পাশাপাশি মাইক্রোসফট বির্তকিত রি-কল ফিচারটিও অন্তর্ভুক্ত করেছে।
যাই হোক, কোন উইন্ডোজ আপডেটই বাধা কিন্তু বাধা ছাড়া আসে নি বিশেষ করে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন।
যদিও, বাংলাদেশের প্রেক্ষাপটে এই আপডেটের যে অসুবিধার কথা বলা হচ্ছে তা খুব কম মানুষই ভোগ করবে। কারণ এখনও অনেক উইন্ডোজ ব্যবহারকারী পাইরেটেড ভার্সন ব্যবহার করে থাকে। এবং সচারাচর সাথে সাথেই উইন্ডোজ আপডেট করে না।
যাইহোক, মাইক্রোসফট কর্তৃপক্ষ Windows 11 version 24H2 এর জন্য একটি ইস্যু পেজ ওপেন করেছে যেখানে গেমারদের জন্য সর্তকর্তা দিয়েছে কিছু কিছু ভিডিও গেমস ক্রাশ সংক্রান্ত।
সম্ভবত এটি উইন্ডোজ ১১ 24H2 ভার্সনের সবচেয়ে বড় গেমিং রিলেটেড বাগ যেটি Easy Anit-Cheat এর সাথেও কম্পাটিবল না।
Epic গেমসের একটি সফটওয়্যার Easy Anit-Cheat. এই সফটওয়্যারটি বিভিন্ন অনলাইন ভিত্তিক মাল্টিপ্লেয়ার গেমস খেলার সময় চিটিং ও হ্যাকিং প্রতিরোধে করার জন্য তৈরি।
মাইক্রোসফট বলছে, মূলত যেসব Easy Anit-Cheat ব্যবহারকারী পুরনো ভার্সন অর্থা এপ্রিল ২০২৪ এর আগের ড্রাইভার আপডেট ব্যবহার করছে তারাই এ সমস্যার সম্মুখীন হচ্ছে। একই সাথে Intel Alder Lake+ প্রসেসর এবং যে সমস্ত ডিভাইস Intel vPro প্ল্যাটফর্মের তারাও ইনকম্পাটিবল ইস্যুর সম্মুখীন হচ্ছে।
এবং কিছু কিছু ক্ষেত্রে, যখন ব্যবহারকারী কোন গেমস ওপেন করার চেষ্টা করছে অথবা খেলার সময় “MEMORY_MANAGEMENT” সংক্রান্ত ব্লুক্রিণের সম্মুখীন হচ্ছে।
মাইক্রসফট ইতিমধ্যে এই ড্রাইভার আপডেটটি বিভিন্ন ডিভাইসে সরাসরি আপডেট যাতে না হয় সে জন্য ব্যবস্থা নিয়েছে এবং একই সাথে যদি কোন ব্যবহারকরী মেনুয়্যালি আপডেট করার চেষ্টা করে তাহলে একটি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে এই সমস্যাটির ব্যাপারে আগে থেকেই জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে।
এবং এই আপডেটের ফলে এই ধরনের ইস্যুর সম্মুখীন হতে পারে এমন উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের 24H2 সংস্করণে এখনি আপডেট করতে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে।
ssk/mshbl/oct324/1055