৭ মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে Pulse N2 Neckband & Pulse T06 TWS | রিভিউ |প্রাইজ

আজকে আমাদের স্টুডিওতে এসেছে পালসের একটি নেকব্যান্ড এবং একটি ইয়ারবাডস। এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্ট বলা যায় মার্কেটে নতুন আগমন এই ব্যান্ড্রের। বর্তমান মার্কেটের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন USP নিয়ে এসেছে পালস। যেখানে অন্য ব্রান্ডগুলো ৩-৬ মাসের ওয়ারেন্টি দেয় সেখানে এই ব্র্যান্ডটি দেয় ৭ মাসের ওয়ারেন্টি। 

আজকে আমরা দেখবো এই প্রোডাক্টগুলো কেমন। তাহলে চলুন শুরু করা যাক। পোস্টের শেষে রয়েছে গ্যাজেট ক্রিটিকের অডিয়েন্সের জন্য রয়েছে বিশেষ অফার। 

ভাবছিলাম প্যাকেজিং নিয়ে কিছু বলবো না। বাট প্রথমেই শুরু করতে হচ্ছে এর আউটলুক এবং ডিজাইন নিয়ে।
প্যাকেটের কালার এবং ডিজাইন মোটামুটি ঠিক থাকলেও; প্যাকেটে প্রোডাক্টের ছবিগুলো একটু পিক্সেলেটেড মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় রাফ কর্ণার দেখা যাচ্ছে। বিশেষ করে নেকব্যন্ডের ছবিগুলো। 

এখনকার সময়ে আপনি যেই বাজেট রেঞ্জের প্রোডাক্টই কিনেন না কেনো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কিন্তু সবাই ম্যানন্টেন করে।  

যাইহোক, ঝপটপট আনবক্সটা দেখে নেয়া যাক। একদমই ট্রেডিশনাল প্যাকেজিং। 

প্যাকেট খুললেই পাবেন ম্যানুয়াল, একটি USB to Type C চার্জি ক্যাবল, দুই জোড়া এক্সট্রা ইয়ারটিপস এবং নেকব্যান্ডটা। 

আর TWSটাও সেম। প্রথমেই থাকছে TWSটা। এছাড়া থাকছে ছোট একটি USB to Type C চার্জি ক্যাবল, দুই জোড়া এক্সট্রা ইয়ারটিপস এবং ইউজার ম্যানুয়াল। 

এইতো গেলো আনবক্স এক্সপেরিয়েন্স। বিল্ডকোয়ালিটি নিয়ে যদি বলি : N2 Neckband-টা দিয়ে শুরু করি। প্লাস্টিক এবং সিলিকন মিক্সড এই নেকব্যান্ডটা। ক্যাপসুলগুলো প্লাস্টিক মেড। দেখলেই বোঝা যায় আরকি। ইয়ারপিস গুলো খুবই লাইট ওয়েট। লং টাইমে কানে থাকলে খুব একটা ডিসকম্ফোট মনে হবে না। As per Price: চলে আরকি। 

T06 TWS এর কথায় আসি। ফুললি প্লাস্টিক মেইড বাট লাইট ওয়েট। হাতে ধরলেই বুঝবেন আরকি। আর হিঞ্জের কথা যদি তেমন কোন ওয়াবল নাই বললেই চলে। একহাতেও লিডটা খুলতে পারবেন। 

সো দ্যাট ইটস। 

N2 Neckband

তো যাইহোক, একনজরে নেকব্যান্ড এবং ইয়ারবাডসের স্পেসিফিকেশনগুলো দেখা যাক। 

N2 নেকব্যান্ডে রয়েছে বলুটুথ ৫.৪, ২৫০ মিলি অ্যাম্পের ব্যাটারি,  ডান পাশের ক্যাপসুলে ৪টা ফংশনাল বাটন, মিউজি প্লে/পজ, ভলিউম আপ/ডউনের করা যাবে। 

এছাড়া রয়েছে ১১.৪ মিলিমিটারের ড্রাইভার। ফলে আপনার অডিও লিসেনিং এক্সপেরিয়েন্স হবে খুবই সুদিং। তবে, ১১.৪ কেনো ভাই? ১০ বা ১২ না কেনো? 

যাইহোক, প্লেব্যাক টাইম ক্লেইম করা হয়েছে প্রায় ১৫ ঘন্টা। বাট একচুয়ালি একটু কম পাওয়া যাবে এজইজুয়াল।  এবং ৩০ মিনিটে ৫০%এর মত রিচার্জ করা যায় N20 নেকব্যান্ডটিতে। 

T06 TWS

এবার একটু নজর দেওয়অ যাক, T06 TWS টির দিকে। 

ফিচারের কথা যদি বলি – এই TWS-এ রয়েছে ব্লুটুথ ৫.৪, ১৩ মিলিমিটারের অডিও ড্রাইভার, ১০ মিটারের টিপিক্যাল ব্লুটুথ রেঞ্জ। 

TWS এর বক্সে রয়েছে ৩০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি। এছাড়া বাডসগুলোতে রয়েছে ৪০ মিলিঅ্যাম্পের ব্যাটারি। মিউজিক ব্যাকআপ টাইম ক্লেইম করা হয়েছে  ৭ ঘন্টা, এবং টকিং টাইম ৬ ঘন্টা।

বাট এজইজুয়াল একচুয়ালি একটু কম পাওয়া যাবে।  

এছাড়া ৩০ মিনিটে ৫০% পর্যন্ত রিচার্জ করা যাবে।  এই ছিলো T06 TWS-এর উল্লেখযোগ্য ফিচারগুলো। 

SOUND / MIC Test/: অডিও কোয়ালিটি শুনতে আমাদের ভিডিওটি দেখুন।

তো এই নেকব্যান্ড এবং ইয়ারবাডসের প্রোস এন্ড কনস নিয়ে যদি বলি- যেটা আমাদের কাছে মনে হয়েছে। প্রথমত কোন ওয়াটারপ্রুফ বা ডাস্টপ্রুফ রেটিংয়ের তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি – অন দ্যাট বাজেট ওভারঅল ভালো মনে হয়েছে। বিশেষ করে TWS টি আমাদের কিছুদিন আগে করা Monster D02 এর মতই প্রায়ই সাউন্ড কোয়ালিটি দিতে পারছিলো। 

যাইহোক, এই বাজেটে অন্য কি কি অপশন আছে একটু দেখে নেওয়া যাক।  পালস T06 এয়ারবাডসের প্রাইজ এরাউন্ড ১৫৫০ টাকার মত এবং N2 নেকব্যান্ডের প্রাইজ ১৪৫০ টাকার মত। ভিডিও শেষে থাকছে অফার প্রাইজ। 

তো অফার প্রাইজ বলার আগে এই বাজেট রেঞ্জে আর কি কি অপশন অ্যাভেলেভেল আছে একটু জেনে নেই।  

নেকব্যান্ডে আছে : 

QCY TuneArc N1 BDT1300, Oraimo OEB-11 BDT 1350, Hoco ES62 BDT 1000, Baseus Bowie P1x 1150, Acefast N4 BDT 1100, Hoco Es2 BDT 1200

এছাড়া আপনার বাজেট যদি ১৮০০ টাকার আশেপাশে হয় তাহলে Anker Soundcore Life U2i ও দেখতে পারেন। 

আর এয়ারবাডসের মার্কেট প্রাইজের দিকে যদি তাকাই:

শুরুতেই থাকবে মার্কেটে মোস্ট হাইপড Monster Aura Fit D02, যেটা আমরা কিছু দিনে আগে রিভিউ করে ছিলাম। প্রাইজ এরাউন্ড ১৫০০ টাকা, QCY ArcBuds Lite T27, BDT1450, WiWu Pro 2 BDT 1400, Haylou HQ5 BDT 1500, Awei T29 Pro BDT1200, Hoco EQ3 BDT 1200, Oraimo FreePods Lite OTW330 BDT 1550 সহ আরও অনেক অনেক অপশন আছে ১৫০০ টাকার আশেপাশে। বলতে থাকলে এই লিস্ট লম্বাই হতে থাকবে। 

তো  এই ছিলো আজকের ভিডিও। আর অফার প্রাইজ নিয়ে যেটা বলছিলাম: T06 TWS রেগুলার প্রাইজ ১৫৫০ টাকা অফার প্রাইজ ১১৯০ টাকা এবং N2 নেকব্যান্ডের রেগুলার প্রাইজ ১৪৬০ টাকা। এবং অফার প্রাইজ ১২৪০ টাকা। 

দুটি প্রোডাক্টেরই রয়েছে ৬+১ মাস অর্থাৎ ৭ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি।  প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন টেকস্টুডিওতে।

বর্তমান আপনি কি কোন মডেলের ইয়ারফোন/নেকব্যান্ড বা টিডব্লিউএস ইউজ করছেন কমেন্টে করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *