আমরা গতকয়েকদিন আগে রিভিউ করেছিলাম দারাজের এনি৩ শপ থেকে কেনা বেশি কিছু প্রোডাক্টের। সেখানে বলেছিলাম কিছু প্রোডাক্টের আলাদা রিভিউ হবে। সেই তালিকায় ছিল
- JEI এর একটি M.2 NVME PCI কার্ড
- 65w এর পাওয়ার এডাপ্টার
- মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স এবং
- একটি রিচার্জএবল LED হেডল্যাম্প।
এই তালিকা থেকে আজকে প্রথমে থাকছে 65w এর এই চার্জি এডাপ্টারটি। যেহেতু এটি দারাজ থেকে অর্ডার করা এবং চায়না থেকে এসেছে তাই সম্ভবত ওজন কমাতে এর সাথে আলাদা কোন বক্স এবং মেনুয়াল দেয়নি অথবা নন ব্র্যান্ডের প্রোডাক্ট হওয়াতেও এমনটা হতে পারে।
সাদা এবং কালো রঙয়ের দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় চাজিং এডাপ্টারটি। এছড়া UK, EU এবং US এই তিনটি প্ল্যাগ টাইপে পাওয়া যায় এই চাজিং এডাপ্টারটির।
এছাড়া দারাজে এই প্রোডাক্টটির অসংখ্য পজেটিভ রিভিউ রয়েছে।
এবার একটু আউটলুক ইন্সপেকশন করা যাক। সামনের দিকে লেখা রয়েছে 65 এডাপ্টার। খুবই লাইটওয়েট এই চার্জারটি। এছাড়া একপাশে লেখা রয়েছে
USB Charger. Model LKY-881
INPUT: 100-240V 50/60HZ 0.5A
OUTPUT: 5V-3.5A 9V-21 12V-1.61A
এবং উপরের দিকে রয়েছে একটি টাইপ-সি পোর্ট এবং পাচটি ইউএসবি পোর্ট।
এবার রিয়েল লাইফ টেস্টিংয়ের পালা।
টেস্টিংয়ের জন্য আমরা রেফারেন্স ডিভাইস হিসেবে ব্যবহার করছি পোকো এক্স৩ এবং এর সাথে থাকা ৩৩ ওয়াটের চার্জারটি, এছাড়া আরেকটি ১০ ওয়াটের চার্জার এবং আমাদের এই 65w এর চার্জারটি। এবং সর্বশেষ একসাথে পাঁচটি ডিভাইস কানেক্ট করে চেক করা হয়েছে এই চাজিং এডাপ্টারটির লোড ক্যাপাসিটি।
প্রথমে দেখে নেওয়া যাক মোবাইলের সাথে থাকা ফাস্ট চার্জারটি দিয়ে ব্যাটারিটি কত দ্রুত চার্জ হয়।
ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করেছি পোকো এক্স থ্রি। এবং এর সাথে থাকা অরজিনাল ৩৩ওয়াটের পাওয়ার এডাক্টারটি।
এই পাওয়ার এডাপ্টরটি দিয়ে আমরা ম্যাক্স 4730 মিলিএম্প্যার এবং মিনিমাম ১৮১০ মিলি অ্যাম্পায়ারি আউটপুট পেয়েছি। অন এভারেজ ৪০০০+ মিলিঅ্যাম্পেই চার্জ হচ্ছিল মোবাইলটি।
এরপর আমরা ব্যবহার করেছি শাওমির আরেকটি ১০ ওয়াটের চার্জার। এই চার্জারটিতে আমরা ম্যাক্স ১৫৯০ এবং মিনিমাম ১৪৭০ ওয়াট আউটপুট পেয়েছে। এই চার্জারটি মোটামুটি ১৫০০ মিলিঅ্যাম্পে চার্জ আউটপুট দিতে পারছিলো।
এরপর আমরা আমাদের ৬৫ ওয়াটের চার্জারটি দিয়ে শুধুমাত্র মোবাইলটি চার্জ করি। সেখানে আমরা ম্যাক্স ১৫৩০ এবং মিনিমাম ১৪২০ আউটপুট পাই।
এবং লাস্টলি আমরা মোবাইলের পাশাপাশি আরও চারটি ডিভাইস কানেক্ট করি। এটা বুঝতে যে, এই চার্জি এডাপ্টারটি নিয়ে আমরা ট্রাভেল করতে পারবো কিনা। ডিভাইসগুলো হলো একটি লাইট+হর্ণ, একটি পাওয়ার ব্যাংক, একটি নেকব্যান্ড এবং একটি জিপিএস মিটার।
সবগুলো ডিভাইস একে একে কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি তখন মোবাইলে চার্জ হচ্ছিলো ম্যাক্স মোটামুটি ১২০০ মিলি অ্যাম্পিয়ারে। মিনিমাম পেয়েছি ১১৯০ মিলিঅ্যাম্প এবং ম্যক্সিমাম ১৪৫০ মিলি অ্যাম্প।
মোটামুটি কয়েকবার ব্যবহারে পর আমাদের মনে হয়েছে… এর প্রত্যেকটা ইউএসবি পোর্ট ১০ ওয়াটের আশেপাশে আউটপুট দেয়ে। অর্থাৎ পাচটা ইউএসবি পোর্টে ৫০ ওয়াট এবং টাইপ-সি পোর্টটি খুব সম্ভবত ১৫ওয়াট আউটপুট দিতে পারে। তাই হয়তো এটিকে ৬৫ওয়াট বলে ব্র্যান্ডিং করা হয়েছে। আমরা এই ভিডিও রেকর্ডিয়ের সময় টাইপ-সি পোর্টটি টেস্ট করতে পারিনি।
আমাদের ইচ্ছে ছিল এই এডাপ্টারটি টিয়ারডাউন করার। আপাতত সেটাও সম্ভবত হচ্ছে না।
যাইহোক, ৬৫ ওয়াট দেখে যদি ভাবেন এটি একটি ফাস্ট চার্জার তাহলে আপনি ধরা খাবেন। কিন্তু যেসব ডিভাইসগুলো চার্জ করতে ফাস্ট চার্জিয়ের প্রয়োজন হয়না সেডিভাইসগুলো আপনি এই চাজিং এডাপ্টারের মাধ্যমে অনায়াসেই রিচার্জ করতে পারবেন। এবং এটি হতে পারে আপনার ট্রাভেলিং কিংবা নিত্য দিনের একটি গ্যাজেট। যদি আপনার আমারমত একসাথে অনেকগুলো ডিভাইস একই সময়ে চার্জ করার প্রয়োজন হয়।