জি-মেইলের স্মার্ট রিপ্লেতে যুক্ত হলো জিমিনি এআই!

সেপ্টেম্বরের শুরুর দিকে গুগল যেমনটি ঘোষণা দিয়েছিল তারই ফলশ্রুতিতে মাসের শেষের দিকে জি-মেইলে যুক্ত হয়েছে গুগলের এআই জিমিনির স্মার্ট রিপ্লে ফিচার।
শুরুতে এই ফিচারটি যেসব ব্যবহারকারীরা পাবে, তারা যখন কোন ই-মেইলের রিপ্লাই করতে যাবে তখন তারা প্রাসঙ্গিক সাজেশন পাবে জিমিনির মাধ্যমে।

ব্যবহারকারীরা একটি ই-মেইলের রিপ্লে দেওয়া শুরু করলে স্ক্রিণের নিরেচ দিকে তারা কিছু সাজেশন দেখতে পাবে বলে জানিয়েছে গুগল। এসময় ব্যবহারকারীরা সাজেশনগুলোর প্রিভিউ দেখতে পারবেন এবং পছন্দমত বাছাই করতে পাবেন এবং একইসাথে এডিটও করতে পারবেন।

লেখাটি এই পর্যন্ত পড়ে যদি আপনি এই ফিচারটি ব্যবহার করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ছোট একটি দুঃসংবাদ রয়েছে। আপাতত এই ফিচারটি জিমিনি বিজনেস, এন্টারপ্রাইজ, এডুকেশন, এডুকেশন প্রিমিয়াম, গুগল ওয়ান এআই প্রিমিয়িাম একাউন্টগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে।

/ssk/drdlf/24/9/30/732

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *