Windows 11-এর নতুন আপডেট 24H2 থেকে বাদ গেল WordPad!

মাইক্রোসফট উইন্ডোজ ১১ এর নতুন ভার্সন 24H2 থেকে অফিসিয়াল বাদ দেয়া হয়েছে জনপ্রিয় ওয়ার্ডপ্রসেসিং সফটওয়্যার WordPad. কিন্তু আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।

২০২৩ সালের সেপ্টেম্বরে মাইক্রোসফট ঘোষণা দেয় তাদের ফ্রি টেক্সট এডিটিং সফটওয়্যারটি তারা বন্ধ করতে যাচ্ছে। যদিও অনেকের কাছে এটি একটি খুব সাধারণ সফটওয়্যার কিন্তু আবার অনেকের কাছে এটি মাইক্রোসফট ওয়ার্ডের খুব ভালো একটি অল্টারনেটিভ।

উইন্ডোজ ১১-এর 24H2 এর আপডেটের মাধ্যমে অনেকগুলো ফিচারের পাশাপাশি এই টেক্সট প্রসেসিং সফটওয়্যারটি অফিশিয়্যালি বন্ধ হয়ে গেছে।
এখন হয়তো আপনি ভাবতে পারেন ফ্রি অনেক টেক্সট এডিটর আছে যেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেকে হয়তো WordPad ব্যবহারেই স্বাচ্ছ্যন্দবোধ করবে।

তাহলে কিভাবে ব্যবহার করবেন এই সফটওয়্যারটি?

WordPad ফিরিয়ে আনা খুব কঠিন কাজ হবে না। শুধু দরকার একটু ডেডিকেশন। WordPad ফিরিয়ে আনার জন্য আপনার প্রয়োজন হবে 24H2 ভার্সনের আগের একটি উইন্ডোজ পিসি। কারণ, WordPad নামে একটি ফোল্ডার 24H2 ভার্সনেও থাকবে wordpad.exe ফাইলটি বাদে।

ধরে নিলাম আপনি উইন্ডোজ ১১ এর ভার্সন 23H2 এর খুঁজেপেয়েছেন। এরপর আপনাকে উইন্ডোজ এক্সপ্লোরারে এড্রেসবারে নিচের ফাইল পাথটি দিতে পারেন। অথবা সি-ড্রাইভ থেকে ব্রাউজ করেও যেতে পারেন।
C:\Program Files\Windows NT\Accessories
এই ফোল্ডারের ভিতর আপনি WordpadFilter.dll, wordpad.exe, এবং আরেকটি ফোল্ডার en-US দেখতে পাবেন।
সবগুলো ফাইল কপি করুন একটি পেন-ড্রাইভ বা যেকোন এক্সর্ট্রানাল ড্রাইভে। এরপর এটি যে আপনার নতুন আপডেট হওয়া বা 24H2 ভার্সনের উইন্ডোজ পিসিতে নিয়ে আসুন। এরপর একটি WordPad নামে ফোল্ডার তেরি করে তাত কপি করুন।

কপি শেষ করার পর, wordpad.exe ফাইলের ওপর রাইট বাটন ক্লিক কররুন এবং Show more options সিলেক্ট করুন। এরপর Send to-তে যান এবং Desktop (create shortcut) -এ ক্লিক করুন।

ডেস্কটপে তৈরি হওয়াশর্টকাট হওয়া ফাইলটি কপি করুন এবং নিচের লোকেশন পেস্ট করুন।
C:\Program Files\Data\Microsoft\Windows\Start Menu\Program Files

এরপর স্টার্ট মেন্যুতে গিয়ে All apps-এ ক্লিক করুন এবং স্ক্রল করে Wordpad নামটি খুজে বের করুন। এরপর আপনি চাইলে এটি স্টার্ট মেনু অথবা টাস্কবারে পিন করে রাখতে পারেন। (এই প্রসেসটি খুবই গুরুত্বপুর্ণ কারণ এভাবে করা না হলে সার্চ রেসাল্টে WordPad আসবে না)

এছাড়াও আপনাকে App Settings থেকে ছোট একটু পরিবর্তন আনতে হবে টেক্সট ফাইল রিড করার জন্য। এজন্য আপনাকে Settings > Apps > Default apps থেকে WordPad থেকে সিলেক্ট করে দিতে হবে।

এই পদ্ধতি কি নিরাপদ?
WordPad এই পদ্ধতিতে উইন্ডোজ ১১ তে ইন্সটল করা অবশ্যই নিরাপদ; তবে অবশ্যই অবশ্যই মাইক্রোসফটের অফিশিয়াল ফাইল ব্যবহার করে। অর্থাৎ কোন থার্ডপার্টি থেকে সোর্স না করে উপরে বর্ণিত পদ্ধতিতে অন্যএকটি উইন্ডোজ থেকে ফাইল কপি করে ব্যবহার শতভাগ নিরাপদ।

আশা করছি এই পোস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *