দেশে প্রথমবারেরমত গুগল পে চালু হচ্ছে আজ

আজ আনুষ্ঠানিকভাবে গুগল পে’র যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। গুগলের একটি ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক যুক্ত হচ্ছে এর মাধ্যমে। ভিসা, মাস্টারকার্ড ও গুগলের সহযোগিতায় বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক ডিজিটাল পেমেন্ট সেবাটা চালু করছে।

আজ (২৪ জুন ২০২৫) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উদ্বোদন করবেন। এসময় ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদসহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

গুগল-পের মাধ্যমে যেকোন ইউজার তার স্মার্টফোন ব্যবহার যেকোন POS এর মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসাকার্ড ব্যবহারকারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য ব্যাংকযুক্ত হলে তারাও একই সুবিধা পাবেন।

গুগল পে’র সবচেয়ে বড় সুবিধা হলো গুগল পে’র সাথে একবার ভিসা বা মাস্টার কার্ডটি যুক্ত করে ফললে এর পর থেকে লেনদেনর সময় কার্ডটি আর প্রয়োজন হবে না। মোবাইলে থাকা NFC টেকনোলজির মাধ্যমে এটি লেনদেন সম্পূর্ণ করে থাকে। এবং এ সময় ইউজারের কার্ডের তথ্য সরাসরি ব্যবহার না করে গুগল পে’ একটি ইউনিক টোকেন ব্যবহার করে যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও কার্ডের সুরক্ষা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *