উইন্ডোজ ১১-এর নতুন আপডেট 25H2 এর মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের কোন থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই উইন্ডোজের বিল্টইন অ্যাপস বা সফটওয়্যারগুলো রিমুভ বা মুছে ফেলার অপশন রাখতে পারে বলে শোনা যাচ্ছে।
মাইক্রোসফট বর্তমানে উইন্ডোজ-১১ এর বড় একটি আপডেট রিলিজের জন্য কাজ করছে – এর নাম 25H2. ছোট একটি গ্রুপ পলিসির মাধ্যমে ইউজাররা সহজেই অপ্রয়োজনীয় বিল্টইন অ্যাপসগুলো রিমুভ করার মাধ্যমে তাদের কম্পিউটার আরও স্মুথ ও ফাস্ট করতে পারবে।
এখন পর্যন্ত উইন্ডোজ ব্যবহারকারীরা এ ধরনের কোন ব্লটওয়্যার ( বিল্ট ইন সফটওয়্যার/অ্যাপস – যা ম্যানুফ্যাকচারার বা ভেন্ডররা দিয়ে থাকে) কম্পিউটার থেকে রিমুভ করার জন্য থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতো অথবা PowerShell Commands-এর ব্যবহার করতো।
আমরা কি কি রিমুভ করতে পারবো?
”প্যাচ মাই পিসি” – যারা এই সংবাদ লিক করেছে তারা লম্বা একটা লিস্ট দিয়েছে কি কি সফটওয়্যার/অ্যাপস আমরা রিমুভ করতে পারবো। চলুন দেখে নেই।
Feedback Hub
Microsoft 365 Copilot
Microsoft Clipchamp
Microsoft News
Microsoft Photos
Microsoft Solitaire Collection
Microsoft Sticky Notes
Microsoft Teams
Microsoft To Do
MSN Weather
Outlook for Windows
Paint
Quick Assist
Snipping Tool
Windows Calculator
Windows Camera
Windows Media Player
Windows Notepad
Windows Sound Recorder
Windows Terminal
Xbox Gaming App
Xbox Gaming Overlay
Xbox Identity Provider
Xbox Speech To Text Overlay
Xbox TCUI
কারা এই আপডেট ব্যবহার করতে পারবে?
উইন্ডোজ ১১ এর 25H2 আপডেটের মাধ্যমে স্টান্ডার্ড মাইক্রোসফট স্টোর প্যাকেজের সফটওয়্যারগুলি রিমুভের অপশন থাকার আশা করা যাচ্ছে। যদিও উইন্ডোজ ১১ এর ডেভ চ্যানেলের কিছু কিছু সিলেক্টড ব্যবহারকারী বর্তমানে এই ফিচারটি টেস্ট করতে পারছেন বলে জানা গেছে।
যদিও এই ফিচারটি এখনো ডেভলপমেন্ট স্টেজে আছে, ভবিষ্যতে বোঝা যাবে এই ফিচারটি কিভাবে কাজ করবে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে এটি শুধুমাত্র মাইক্রোসফটের অ্যাপসগুলো সিস্টেম থেকে রিমুভ করার জন্য ব্যবহৃত হবে। থার্ডপর্টি কোন সফটওয়্যার এটির সাহায্যে রিমুভ করা যাবে না।
এছাড়া এমনও হতে পারে, সফটওয়্যারগুলো সিস্টেম থেকে রিমুভ হয়ে গেলেও স্টার্ট মেন্যূতে শার্টকার্ট থেকে যেতে পারে।
একটি বিষয় এখনও পরিষ্কার না, এই ফিচারটি উইন্ডোজের হোম এডিশনের ব্যবহারকারীরা পাবে নাকি প্রো এডিশনের ব্যবহারকারীরা পাবে।
তবে যাই হোক, আমরা আশা করি মাইক্রোসফট তাদের সকল এডিশনের সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি ওপেন রাখবে। যাতে করে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারে।