আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে AMD-এর Threadripper 9000 সিরিজের CPU – সরগরম High end Desktop CPU-মার্কেট

AMD অফিশিয়াললি তাদের Threadripper 9000 সিরিজ উন্মোচন করেছে। Zen 5 আর্কিটেকচার বেসড হাইএন্ড সিপিইউ সিরিজটি আগামীকাল (৩১ জুলাই ২০২৫) রিলিজের ঘোষণা দিয়েছে AMD. ৬৪ কোর, ১২৮টি থ্রেডসহ পিক ৫.৪ গিগাহার্জের বুস্ট ক্লকস্পিড থাকছে এই প্রসেসরে। এই লাইনআপের মুল টার্গেট মাল্টিকোর পারফরমেন্স এবং মেমোরি ব্যান্ডউইথকে সর্বোচ্চ লিমিটে পুশ করা এবং একই সাথে Threadripper 7000 সিরিজের সাথে এগ্রেসিভ একটা প্রাইজিং ধরে রাখা।

Threadripper 9000 সিরিজের প্রোডাক্ট লাইনআপ এ বছরের শুরুর দিকে ঘোষণা হলেও অসংখ্যবার এর লিক বের হয়েছে; অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এর লঞ্চ দেখতে যাচ্ছি।

AMD’র রাইজেন চিপ এবং সম্প্রতি ঘোষণা দেওয়া Threadripper PRO 9000 WX-সিরিজের ঘাটতি গুলো 9000 সিরিজের চিপগুলো পুরণ করবে বলে আশা করা হচ্ছে।
Non Pro – প্রোডাক্ট লাইনআপগুলো মূলত এনথুজিয়াস্ট, ক্র্রিয়েটর, ডেভলপার, – যাদের এক্সট্রিম রেন্ডারিং পাওয়ার দরকার, ভিডিও এডিটিং, AI ওয়ার্কলোড, এবং হেভি মাল্টি থ্রেটেড কাজ করার দরকার পরে তাদের জন্য। এবং যাদের আর বেশি কোর দরকার যেমন- অক্টা চ্যানেল মেমোরি – তাদের জন্য প্রো লাইনআপের অপশন থাকছে।

এ লাইনআপের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়হলো এর দাম। AMD এই লাইনআপের সিপিউগুলোর দাম অপরিবর্তিত রেখেছে। যেমন গত জেনারেশনের সিপিইউ 64 Core 9980X এর দাম আন্তর্জাতিক মার্কেটে ছিলো $4999 ডলার, 32-core 9970X এর দাম ছিলো $2499 ডলার এবং 24-core 9960X এর দাম ছিলো $1,499 ডলার।

CPU ModelSeriesCores / ThreadsBase / Boost ClockL3 CacheMemory SupportPCIe LanesTDPPrice (USD)
Threadripper 9980X9000 HEDT (Zen 5)64C / 128T3.2 / 5.4 GHz256 MBQuad-channel DDR5-6400 (Up to 1TB)Up to 80 PCIe 5.0350W$4,999
Threadripper 9970X9000 HEDT (Zen 5)32C / 64T4.0 / 5.4 GHz128 MBQuad-channel DDR5-6400Up to 80 PCIe 5.0350W$2,499
Threadripper 9960X9000 HEDT (Zen 5)24C / 48T4.2 / 5.4 GHz128 MBQuad-channel DDR5-6400Up to 80 PCIe 5.0350W$1,499
Threadripper PRO 9995WX9000 PRO (Zen 5)96C / 192T2.5 / 5.4 GHz384 MBOcta-channel DDR5-6400 (Up to 2TB)Up to 128 PCIe 5.0350W$11,699
Threadripper PRO 9985WX9000 PRO (Zen 5)64C / 128T3.2 / 5.4 GHz256 MBOcta-channel DDR5-6400Up to 128 PCIe 5.0350W$7,999
Threadripper PRO 9975WX9000 PRO (Zen 5)32C / 64T4.0 / 5.4 GHz128 MB
Octa-channel DDR5-6400
Up to 128 PCIe 5.0350W$4,099
Threadripper PRO 9965WX9000 PRO (Zen 5)24C / 48T4.2 / 5.4 GHz128 MBOcta-channel DDR5-6400Up to 128 PCIe 5.0350W$2,899
Threadripper PRO 9955WX9000 PRO (Zen 5)16C / 32T4.5 / 5.4 GHz64 MB
Octa-channel DDR5-6400
Up to 128 PCIe 5.0350W
$1,649

AMD-এর TRX50 platform-এর বোর্ডগুলো 4-channel DDR5-6400 RDIMM Memory এবং আপটু 80 PCIe 5.0 lanes সাপোর্ট করে (৮টা PCle 4.0, টোটাল ৯২টি )।
এই কম্বিনেশনগুলো ক্রিয়েটরদের মেইনস্ট্রিম ডেস্কটপগুলোতে ডাবল মেমোরি ব্যান্ডউইথ এবং জিপিইউ এবং স্টোরেজগুলোর জন্যও যথেস্ট পরিমান মেমোরি ব্যান্ডউইথের জন্য হেডরুম রাখে। এছাড়া আউটঅফ দ্যা বক্স এর আগের জেনারেশনের প্রসেসরগুরোর মতোই এই সিরিজের সিপিইউগুলোকেও ওভারক্লক করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *