মেটার নতুন প্রাইভেসি পলিসি | এড টার্গেটিংয়ে ব্যবহার করা হবে Meta AI-এর সাথে চ্যাটের ডাটা!

গতমাসে মেটা তাদের প্রাইভেসি পলিসিতে নতুন করে আপডেট এনেছে। এবং এই আপডেটের সুত্রে জানা গেছে যে- এখন থেকে Meta AI-এর সাথে ইউজারদের ইন্টারেকশনের যেসব তথ্য মেটা সংগ্রহ করে; সেসব তথ্য এখন থেকে তাদের সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এড টার্গেটিংয়ের জন্য ব্যবহার করবে। 

আপনি হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে, ইন্সটাগ্রাম, এবং ফেসবুকের মত প্ল্যাটফর্মে অনেক বেশি পার্সোনালাইজড অ্যাড দেখতে শুরু করেছেন। এবং এটা এতক্ষণ যেটা ভাবছেন – আসলে সেটাই ঘটেছে। 

এর আগেও, এই জায়ান্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিটি বলেছিলো যে, মেটা AI-এর সাথে  ব্যবহারকরীরর ইন্টারএকশন, চ্যাট ডাটা ও অন্যান্য মেটা ডাটা তারা সংগ্রহ করে থাকে। মেটা কতৃপক্ষও আরও বলেছে যে,  তারা AI-কে দেওয়া প্রম্পট, প্রশ্ন, মিডিয়া (ছবি) এবং অন্যান্য যেসব তথ্য সাধারণত AI-কে দিয়ে থাকে বা জিজ্ঞাসা করে থাকে সবকিছুই তারা সংগ্রহ বা ব্যবহার করে থাকে। 

সাধারণত মেটার AI কার্যক্রমকে “Meta at AI” দিয়ে বোঝানো হয় যার মধ্যে – ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু ইন্ট্রিগ্রেটেড। একইসাথে, Vibes এর মত AI টুলস, Ray-Ban-এর স্মার্টগ্লাস এবং মেটার অন্যান্য যেসব প্রোডাক্ট এবং সার্ভিস আছে যার সাথে কোনভাবে AI কানেক্টেড সবকিছু থেকেই মেটা ডাটা কালেক্ট করে থাকে। এবং এসব ডেটা ব্যবহার করে মেটা সাধারণত আরও বেশি পাসোনালাইজড এড দেখায় ব্যবহারকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *