DRAM সংকট মোকাবেলায় এগিয়ে আসছে চাইনিজ কোম্পানি CXMT

চায়নার অন্যতম স্থানীয় কোম্পানি ChangXin মেমোরি টেকনোলজিস (CXMT) প্রস্তুতি নিচ্ছে একট বড় আইপিও (IPO) লঞ্চ করার। চীনের অন্যতম শহর সাংহাইয়ে প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি তাদের প্রোডাকশন, ফান্ড এবং নেক্সট জেনারেশন DRAM ডেভেলপমেন্টের উদ্যেগ নিচ্ছে বলে জানা গেছে। খবর – সাউথ চায়না মর্নিং পোস্টের।
আপাতদৃষ্টিতে একটি সহজ ব্যবসায়িক মুভ মনে হলেও – একটি ফাস্ট গ্রোয়িং চিপমেকার কোম্পানি যখন এ ধরনের সিদ্ধান্ত নেয় যখন আন্তর্জাতিক বাজারে RAM-এর ব্যাপক ঘাটতি রয়েছে – এ ধরনের পরিস্থিতিতে এটি অনেক চ্যালেঞ্জিং এবং কম্পিলিকেটেড।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুয়ায়ী – এই ঘোষণা হঠাৎ করে আসেনি এবং এ ধরণের ঘোষণা প্রথমও না। বরং এবার CXMT-এর অফিসিয়াল ঘোষণা। এবং বর্তমান পরিস্থিতিতে এই সংবাদ আকস্মিকও নয়। কোম্পানিটি প্রায় প্রতি বছরই এর প্রফিট দ্বিগুণ করেছে – ২০২৫ সালও এর ব্যতিক্রম ছিলো না। মূলত DRAM’র মূল্য বৃদ্ধির কারণেই কোম্পানিটি দ্রুত প্রফিট বৃদ্ধি করতে পেরেছ। এবং মূল্য বৃদ্ধির কারণ আসলে মার্কেটে হঠাৎ করেই এআই (AI) ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড প্রোভাইডার, এবং ডিভাইস মেনুফ্যাকচারার – এই ধরনের কোম্পানিগুলোর ব্যাপক ডিমান্ডের কারনে।
অপরদিকে, CXMT দ্রুতই পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে এমন সময়ই – যখন এই মেমোরি ইন্ড্রাস্ট্রি তার ইতিহাসে কখনোই এমন চাহিদা দেখেনি।
CXMT চায়নার বাইরে তেমন পরিচিত না হলেও – এরা মার্কেটে ছোট কোন কোম্পানি নয়। প্রোডাকশন নাম্বারের হিসেবে CXMT বিশ্বের চতুর্থ বড় DRAM মেনুফ্যাকচারার। স্মার্টফোন থেকে শুরু করে প্রায় সবকিছুর জন্যই তারা চিপ ডেভেলপ করে থাকে – যা চায়নার প্রায় সব টেক ফার্মগুলো ব্যবহার করে থাকে।

কোম্পানিটির IPO পিচ খুবই স্পষ্ট – তারা মূলত ওয়েফার ক্যাপাসিটি বৃদ্ধি করতে চায়, ফেব্রিকেশন লাইন আরও মর্ডান করতে চায়, এবং ভবিষ্যৎ DRAM টেকনলোজিতে ইনভেস্ট করতে চায়।
মোট কথা – গ্লোবাল মেমোরি মার্কেটের জন্য এটি খুবই ভালো খবর। বেশি ফ্রেবিকেশন, বেশি আউটপুট এবং বেশি কম্পিটিশন। এক কথায় এসব কিছুই মার্কেট প্রাইজ কনজুমারতের নাগালে রাখতে সাহায্য করবে।

gc/ssk/tmshrdw/scmp/1326/t454pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *