ওয়ালটন ইলেকট্রিক কেটলি WK-LJSS120 & WK-LJSS150 রিভিউ

একদিকে শীত অন্যদিকে গ্যাস সংকট। এই দু:সময়ে আমাদের প্রয়োজনীয় পানি গরম করতে সহায়ক হতে পারে ইলেকট্রিক ক্যাটলি। 

আমাদের স্টুডিওতে আছে ওয়ালটনের দুটি ইলেকট্রিক ক্যাটলি। মার্কেটের ওয়ালটনের অনেকগুলো মডেলের  ইলেকট্রিক ক্যাটলি পাওয়া যায়। আমাদের হাতে আছে 1.2 লিটারের WK-LJSS120 এবং 1.5 লিটারের WK-LJSS150 মডেলের ক্যাটলি। 

ঠাণ্ডা আবহাওয়ায় হোক অথবা তীব্র গরম কাল!  ইলেকট্রিক ক্যাটলি আপনার বাসা, অফিস কিংবা পরিবারের ছোট-বড় সবার জন্যই খুবই প্রয়োজনীয় একটি গ্যাজেট। 

দুটো ক্যাটলিতেই ব্যবহার করা হয়েছে ডিরেবল এসএস হাউজিং এবং এফিসিয়েন্ট কনসিল্ড হিটিং ইলিমেন্ট। 

বাসা-বাড়িতে ঝটপট গরম পানি করতে খুবই কাজের এই ইলেট্রিক ক্যাটলি। এছাড়া এই ক্যাটলিতেও সেফটি ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে ওভার হিটিং প্রোটেকশন এবং ইন্ডিকেটর লাইট। 

ঝপপট পানি গরম করতে 1.5 লিটারের ক্যাটলিটি সর্বোচ্চ ১৮০০ ওয়াট বিদ্যু ব্যবহার করে এবং 1.2 লিটারের ক্যাটলিটি ১ হাজার ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। মাত্র দুই থেকে ৩ মিনিটের মধ্যেই পানি গরম হয়ে যায়। 

এই ছিল ক্যাটলির টেকনিক্যাল স্পেসিফিকেশন। এবার আমরা জানবো কিভাবে নিরাপদে আমরা কেটলিটি দীর্ঘদিন ব্যবহার করতে পারি ও ভালো রাখতে পারি। 

– ক্যাটলিটি ব্যবহারের পূর্বে আমাদের দুই বার পানি ফুটিয়ে নিতে হবে। এসময় পানিতে অন্য কিছু মেশানো যাবে না। 

– এজন্য কেটলিটি আমাদের প্রথমে পানি দ্বারা পূর্ণ করে নিতে হবে। এজন্য কেটলির গায়ে লেভেল ব্যবহার করে আমরা পানি ভরবো। দাগের উপরে পানি ভরা যাবে না। 

– এই ইলেকট্রিক ক্যাটলিগুলো ব্যবহার কিন্তু খুবই সহজ। এর সাথে দেওয়া পাওয়ার বেজটার উপর ক্যাটলিটি বসাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যাটলিটি যেন সমতাল জায়গায় বসানো হয়। 

– ক্যাটলিটি ব্যবহারের আগে অবশ্যই কোম্পানি থেকে দেওয়া পাওয়ার রিকোয়ারমেন্টের সাথে আপনার বাড়ির পাওয়ার ক্যাপাসিটি মিলিয়ে নিবেন। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। 

– এরপর ক্যাটলিটির ঢাকনা বন্ধ করে পাওয়ার সুইট চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 

– সুইপ চাপলেই নিচের ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এরপর আমাদের অপেক্ষা করতে হবে পানি গরম হওয়া পর্যন্ত। 

– পানি গরমে হলে ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। 

– এসময় অবশ্যই খেয়াল রাখতে হবে গরম অবস্থায় ক্যটলিটির স্টিলের অংশে যেন হাত না লাগে। 

– নিরাপত্তার সার্থে ক্যাটলিটি অবশ্যেই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। 

– ব্যবহারের পর ক্যাটলিটির পাওয়ার অ্যাডাপ্টার খুলে ফেলুন এবং ক্যাটলিটি পরিষ্কার করে রাখুন। 

– ক্যাটলিটি এবং পাওয়ার বেজটি কখনও সম্পূর্ণ পানিতে ভেজাবেন না বা পানিতে চুবাবেন না। 

– ক্যাটলিটি পরিষ্কার কারার পূর্বে পাওয়ার প্ল্যাগটি খুলে ফেলুন। 

– প্রয়োজন হলে মেশিনটির বাইরের অংশ সামান্য ভেজা নরম কাপড় দিয়ে পরিস্খার করে নিন। 

– যেকোনো ধরনের গাদ পরিসষ্কার করতে হলে গরম পানি এবং ভিনিগার ব্যবহার করুন। 

আমাদের পারসোনাল ইউজের পরে এই ক্যাটলিটির ক্যাবলটি একটু ছোট মনে হয়েছে। তবে বাজারের মোটামোটি সব ক্যটলিতেই এই লেন্থের ক্যবলই ব্যবহার করা হয়। 

৬ মাসের ওয়ারেন্টিসহ 1.5 লিটারের ক্যটলিটি ওয়ালটন বিক্রি করছে  মাত্র ১০০০ হাজার টাকায় এবং 1.2 লিটারের ক্যাটলিটি ৯৭৫ টাকায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *