গ্যালাক্সি ট্যাব ১০সহ চারটি নতুন মডেলের ঘোষণা দিয়েছে স্যামসাং

গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি ইভেন্টে স্যামসাং ট্যাবলেট, ফোন এবং ঘড়িসহ বেশকিছু নতুন মডেলের ডিভাইস এনাউন্স করেছে।
বছরের এই সময়েই যেমনটা ধারণা করা হয়েছিল তাই হয়েছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০+ এবং ট্যাব এস১০ আল্ট্রার ঘোষণা দিয়েছে। তবে এই বছরে আলাদা করে কোন বেস মডেল থাকছে না গ্যালাক্সি ট্যাব এস টেন লাইনআপে।

একই সাথে এই বছর রিলিজ পাওয়া Galaxy S24 সিরিজের বাজেট ফ্রেন্ডলি নতুন মডলে S24 FE মার্কেট আসার আভাস পাওয়া গেছে। এবং অবশেষে স্যামসাং সেলুলার ফিচারসহ নতুন মডেলের গ্যলাক্সি ওয়াচের ঘোষাণা দিয়েছে।

শুরুতে যেমনটা বলছিলাম, স্যামসাং ট্যাব এস১০ সিরিজে তাদের কোন বেস মডেল থাকছে না। যদিও গত বছর রিলিজ পাওয়া Tab S9 সফল ছিল।
এই বছর শুধুমাত্র দুটি মডেল থাকছে। ১২.৪ ইঞ্চি ডিসপ্লের Samsung Galaxy Tab S10+ এবং ১৪.৬ ইঞ্চি ডিসপ্লের Samsung Galaxy Tab S10 Ultra.
তবে মজার বিষয় হচ্ছে, স্যামসাংয়ের আগের মডেলগুলোতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করলেও নতুন Galaxy Tab S10 সিরিজে স্যামসাং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ চিপসেট ব্যবহার করছে।

তবে তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট লিলিপুটিং উল্লেখ করেছে যে, যদিও মিডিয়াটেক চিপসেট বাজেট ডিভাইগুলোতে ব্যবহারের জন্যই বেশি পরিচিত এবং গ্যালাক্সি ট্যাব এস১০ যদিও বাজেট ডিভাইস হিসেবে বিবেচিত হয় না। কিন্তু স্যমসাং দাবি করছে, মিডিয়াটেক চিপসেটে ১৮% সিপিউ পাওয়ার এবং ২৮% গ্রাফিক্স পারর্ফমেন্স বেশি পাওয়া গেছে।
স্যামসাংয়ের এই দাবি রিভিউয়ের জন্যই উঠিয়ে রেখেছে টেকে ইনথুজিয়াস্টরা।

অন্যসহ টেক জায়ান্টেরমত স্যামসাংও যেহেতু এইআইয়ের দিকে ঝুঁকেছে, এর ফলস্বরূপ নতুন ট্যাব এস১০ সিরিজের বুক কভার কিবোর্ডেও গ্যালাক্সি এআই বাটন জায়গা করে নিয়েছে। ফলে, গ্যালাক্সি এআই অ্যাসিসট্যান্টে সহজেই অ্যাকসেস করা যাবে। এ বছর প্রথম গ্যালাক্সি এস২৪ সিরিজে স্যামসাং এআই অ্যাসিসট্যান্টের ঘোষণা দেয়।
গ্যালাক্সি AI ফিচারের মধ্যে রয়েছে, স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চ, এবং নোট অ্যাসিস্ট। এছাড়াও হ্যান্ড রাইটিংয়ের জন্যও রয়েছে বিশেষ একটি ফিচার।

গ্যালাক্সি এআই ফিচার দেখুন ভিডিওতে

স্যামসাং বলছে, নতুন গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ একই সাথে লং লাস্টিং ব্যাটারি লাইফ এবং আল্টা ফাস্ট চাজিং সাপোর্ট করবে।

নতুন প্রসেসর ছাড়াও নতুন ফিচার হিসেবে থাকছে আরও উন্নত স্পিকার সাথে AI-powered ”Dialogue Boost” ফিচারও। যার মাধ্যমে আরও ভালো মানের ভয়েস রেকডিং করা যাবে অডিও এবং ভিডিও রেকডিংয়ের সময়।

ইউএসের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ‍এস১০+ এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে এবং ট্যাব এস১০ আল্ট্রার দাম শুরু হচ্ছে ১১৯৯ ডলার থেকে।

ssk/mshabl/24/27/9/937

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *