ভিডিও কলিং সফটওয়্যার জুমের ১১টি গুরুত্বপুর্ণ সেটিং পরিবর্তন করুন এখনই

এখনও একটি বহুল জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ জুম। বন্ধুবান্ধব, পরিবার আ অফিস সবক্ষেত্রেই এর অসামান্য জনপ্রিয়তা রয়েছে। অন্যসব অ্যাপসের মতই এই অপ্যাসেরও কিছু সেটিংস রয়েছে যেগুলো নিজের মত করে পরিবর্তন করে নিলে এর সর্বোত্তম ব্যবহার সম্ভব।
যেমন আপনার ওয়েবক্যাম যেন মিমরড অবস্থায় না থাকে, অথবা ডার্ক মুড লেআউট, বা আপনার স্কিন টোন অনুযায়ী থাম্বজ-আপ ইমোজির কালার হওয়াসহ নানা রকম সেটিংস।
আপনি যদি আপনার জুম কলিং এক্সপেরিয়েন্স আরও ভাল করতে চান, তাহলে কিছু উপায় বলছি যেগুলো এখনই এপ্ল্যাই করতে পারেন।

আপনার ক্যালেন্ডার যুক্ত করুন

আপনি যদি একজন ফুলটাইম কর্পোরেট হন অথবা এমন কেউ যার টাইম স্কেজিউল ম্যানেজ করতে হয়।
এজন্য প্রথমে আপনার জুম একাউন্ট দিয়ে লগ ইন করুন। এরপর আপনার Profile-এ যান। একটু নিচে স্ক্রল করে Configure Calendar and Contacts Service এ ক্লিক করুন এবং পরবর্তী ইন্সট্রাকশন ফলো করুন।

ডার্ক মুড

বর্তমান সময়ে আমরা সবাই ডার্কমুড ব্যবহারে অভ্যস্ত। সব ধরনের অ্যাপস, ব্রাউজার, এবং সফটওয়্যারে এই ফিচার থাকে। জুমও কিন্তু এর বাইরে নয়। এছাড়া আপনার ল্যাপটপটি যদি OLED ডিসপ্লের হয়ে থাকে তাহলে ডার্কমুড আপনার ব্যাটারি লাইফ কিছুটা হলেও বাড়াতে পারে এবং একইসাথে বার্নি এর সমস্যাও কিছুটি কমাতে পারে।
ডার্কমুড এনাবেল করার জন্য আপনার Profile Picture এ ক্লিক করুন। এরপর Settings-এ। General Section-এ একটু নিচের দিক স্ক্রল করে Appearance এ ক্লিক করলে Dark অপশনটি খুঁজে পাবেন।

অডিও সেটিংস

জুম আউট অফ দ্যা বক্স বেশি কিছু কাজ করেছে। কিন্তু কিছু অডিও সেটিংস টুইক করে নিলে আপনার ওভারঅল জুম কলিং অভিজ্ঞতা আরও অনেক ভালো হবে। শুধু আপনার দিক থেকেই না অন্যান্য যারা কলে যুক্ত থাকবে তাদের জন্যও সুবিধাজনক হবে।
এজন্য আপনার যা করতে হবে, Settings-এ ক্লিক করতে হবে এরপর বামপাশের নেভিগেশন মেন্যু থেকে Audio সেকশনে ক্লিক করলে মাইক্রোফোন ইনপুন এবং স্পিকার আউটপুট সেটিংস থেকে আপনার সঠিক/কাঙ্খিত মাইক ও স্পিকার সিলেক্ট করতে এবং অবশ্যই চেক করে নিতে হবে সেগুলো যথাযথভাবে কাজ করতে কিনা।
এছাড়াও, Zoom background noise removal with background noise suppression অটো মুডে রাখা এবং Mute my microphone when joining চেকবক্স টিক দিয়ে রাখতে পারেন। যাতে যখনই কোনো মিটিংয়ে জয়েন করবেন আপনি যেন অসাবধানতা বশত কারও বিরক্তির কারণ না হন।

ভিডিও সেটিংস

জুম কলে আমরা সাধরণত ক্যামেরার সামনে আসি। ভালো ভিডিও কোয়ালিটি এবং প্রাইভেসি মেন্টেনের জন্য আমরা কিছু সেটিংস টুইক করতে পারি। এজন্য Settings-এ ক্লিক করতে হবে এরপর বামপাশের নেভিগেশন মেন্যু থেকে Video সেকশনে ক্লিক করলে আপনি টুইক করার জন্য অনেক অনেক অপশন পেয়ে যাবেন।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো, আপনি চাইলে Mirroring অপনশনটি অফ করতে পারেন। এছাড়াও Turn off my video when joining অপশনটিও চেক করে দিতে পারেন।

স্ক্রিণ শেয়ারিং সেটিংস

জুম কলে অনেক সময়েই আমাদের স্ক্রিণ শেয়ার করতে হয়ে প্রেজেনটেশন কিংবা কোনো প্রবলেম সলভিংয়ের জন্য। কিন্তু এসময় যাতে কোন অনাকাঙ্খিত স্ক্রিণ বা আপনি দেখাতে চাননা এমন কোন কিছু যাতে সামনে চলে না আসে তাহলে এই সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন।
এজন্য Settings থেকে Share Screen এ গিয়ে When I share my screen in a meeting অপশন থেকে Show all sharing options টি সিলেক্ট করে দিতে হবে। এরফলে কখনোই আপনার সম্পূর্ণ স্ক্রিণ অটোমেটিক্যালি শেয়ার না হয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন স্ক্রিণ বা উইন্ডোটি আপনি শেয়ার করতে চান।
একইভাবে, When I share directly to a Zoom Room অপশন থেকেও একইভাবে পরিবর্তন করতে হবে।
এছাড়াও, Share applications লেভেল থেকে Share individual window অপশনটি সিলেক্ট করে দিলে শুধুমাত্র আপনার সিলেক্ট করে দেওয়া উইন্ডোটিই শেয়ার হবে। সবগুলো উইন্ডো একই সময়ে শেয়ার হবে না।

ফাইল শেয়ারিং অপশন বন্ধ করুন
আমরা প্রায়শই মিটিং চলাকালে জুমের মাধ্যামে ফাইল শেয়ারিং করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এটি একটি কমন প্র্যাকটিস। কিন্তু এর মাধ্যমে ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে পরার ঝুঁকিও থেকে যায়।
এ ঝুঁকি এড়াতে, আপনি জুম ওয়েবসাইটের মাধ্যমে লগইন করে Settings থেকে Meeting অপশনে যান। স্ক্রল করে নিচের দিকে Send files via meeting অপশনটি off করে দিন।

মিটিং রেকডিং সেটিংস
অনেক সময় আমাদের ভার্চুয়াল মিটিংয়ের রেকডিং করার প্রয়োজন পড়ে। মিটিংটি যাতে সঠিকভাবে রেকর্ড করা হয় এজন্য আমরা কিছু প্রয়োজনীয় সেটিংস টুইক করে নিতে পারি।
এজন্য Settings থেকে Recording অপশনে গেলে আমরা দেখতে পাবো আমাদের রেকর্ড করা ভিডিওটি কোথায় সেভ হবে বা অডিও আলাদা সেভ হবে কিনা; এরকম গুরুত্বপুর্ণ কিছু সেটিংস। এধরণের সেটিংসগুলো আমাদের প্রয়োজন মত পরিবর্তন করে নিতে পারি। বিশেষ করে এই রেকডিংটি যদি পরিবর্তীতে এডিট করতে হয় সেক্ষেত্রে এর বিষয়গুলো খুবই জরুরী।
একই সাথে আপনি যদি ওয়েব ভার্শন থেকে লগইন করলে আরও কিছু সেটিংস পাবেন যেমন মিটিং চলাকালে কারা মিটিংটি রেকর্ড করতে পারবে। এবং মিটিং চলাকালে তিারা একটি নোটিফিকেশন পাবে রেকর্ড করার জন্য। এছাড়াও আরও কিছু এডভান্স সেটিংসও পাওয়া যাবে।

Accessibility সেটিংস
জুমের কিছু অসাধারণ Accessibility সেটিংস রয়েছে। এ ফিচারগুলো আপনি সেটিংস থেকে Accessibility মেনুতে গিয়ে এক্সপ্লোর করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *