বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ এর সাপোর্ট | পিসির সুরক্ষায় আমাদের করনীয় কী?

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ এর অফিশিয়াল সাপোর্ট বন্ধ হচ্ছে আজ (১৪ অক্টোবর ২০২৫) থেকে। আজকের পর থেকে টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর জন্য আর কোন সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স, বা কোন টেকনিক্যাল সাপোর্ট দিবে না।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াগুলোতে এই সংক্রান্ত নানা রকম পোস্ট আসতে শুরু হয়েছে। এদিকে কপালে চিন্তার ভাজ পরেছে এখনো যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন এমন ব্যবহারকারীদের মাথায়।

কিন্তু চিন্তার কোন কারণ নেই। আজকে থেকেই আপনার কম্পিউটার কাজ করা বন্ধ করে দিবে না। আবার আপনাকে আজকে থেকে উইন্ডোজ ১১তে আপগ্রেডও করা লাগবে না। যদিও মাইক্রোসফট বলবে আপনাকে পারলে এক্ষুনি আপডেট করে ফেলেন।

তো কি কি করবেন এখন?
আপনি এখনো উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারবেন আরও কিছু বছর। যদিও মাইক্রোসফট তাদের অফিশিয়াল আপডেট বন্ধ করে দিচ্ছে তবে কিছু জিনিস লক্ষ রাখলে আপনি নিশ্চিন্তে আরও কিছু দিন চালিয়ে যেতে পারবেন। যেহেতু অফিশিয়াল আপডেট বন্ধ হচ্ছে সেহেতু নিয়মিত সিকিউরিটি আপডেট না থাকার কারণে কিছু রিস্ক থাকে যেমন – পারসোনাল ডাটা, ইমেইল, ব্যাংকিং ইত্যাদি।
কিন্তু বাংলাদেশের বেশির ভাগ মানুষই ক্র্যাক ব্যবহার করে থাকে। আপনিও সম্ভবত তাই করেন। সেক্ষেত্রে এগুলো নিয়ে প্রাথমিক চিন্তার কোনো কারণ নাই।

মাইক্রোসফট ২০২৮ সাল পর্যন্ত উইন্ডোজ-১০এর জন্য উইন্ডোজ ডিফেন্ডার এন্টিভাইরাসের আপডেট দিয়ে যাবে জানা গেছে। যদিও অন্যান্য ক্রিটিক্যাল সিকিউরিটি প্যাচগুলো পাওয়া যাবে না।

Key-Windows-10-and-11-timeline-milestones

এখানে চিন্তার বিষয় হচ্ছে আপনি একটা সময় পরে গিয়ে ধীরে ধীরে উইন্ডোজ-১০ এর সাথে অন্যান্য সফটওয়্যারগুলোর কম্পাবিলিটি ইস্যু তৈরি হবে। নতুন নতুন প্রোগ্রামগুলো হয়তো উইন্ডোজ-১০ এ সাপোর্ট করবে না। তবে এগুলো হবে দীর্ঘমেয়াদে। আরও বছরখানেক আপনি উইন্ডোজ-১০ ব্যবহার করতে চাইলে আপনি জয়েন করতে পারেন Extended Security Updates (ESU) program-এ। এটা ২০২৬ সালে ১৩ অক্টোবর পর্যন্ত অফিসিয়ালি সাপোর্ট দিবে। তবে এর জন্য কিছু ক্ষেত্রে আপনাকে গুনতে হতে পারে অতিরিক্ত ৩০ ডলারের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *