Essager Multifunctional Storage box

প্রায় ৮ মাস আগে আমরা রিভিউ করেছিলাম Mcdodo-এর একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স। আজকে আমরা রিভিউ করবো Essager এর একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স। 

বর্তমান সময়ে এমন একটি মিনি গ্যাজেট আপনার ব্যাগে, ঘরে বা অফিসে থাকা অনেকটা বাধ্যতামূলক। এই ব্র্যান্ডটি বাংলাদেশের মার্কেটে তেমন পরিচিত না হলেও আলী এক্সপ্রেস বা দারাজের মত সাইটে এদের প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়। মূলত এটি একটি কনজুমার ইলেক্ট্রনিক্স ব্রান্ড যা ২০১৭ সালে চায়নাতে তাদের যাত্রা শুরু করে এবং বর্তমানে গ্লোবল্লি তাদের ফুটস্টেপ রাখছে। 

তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক ফিরছি ইন্ট্রোর পরে।

রেক্টেঙ্গেল শেপের ডিজাইন করা হয়েছে এই মাল্টিস্টোরেজ বক্সটিকে। প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি এই বক্সটির সামনের অংশটা একটু ট্রান্সপারেন্ট কিন্তু হালকা কালো টিন্ট রয়েছে যার মধ্যে দিয়ে ভিতরের থাকা জিনিসগুলো দেখা যায়। 

আর ব্যাকসাইটে নিজের দিকে রয়েছে একটি ছোট্ট কাট-আউট। এটি কি কাজে লাগবে পরে বলছি। এবার ওপেন করা যাক এর লিডটিকে। 

লিডটি খুললেই আমরা দেখতে পারবো এর ভিতরে রয়েছে একটি USB Type C to C ক্যাবেল, একটি USB to C Port, একটি USB C to Type B Port, একটি USB C to Lightning Port এবং একটি সিম ইজেক্টর। 

এছাড়াও তিনটি আলাদা কাট-আউট রয়েছে যার মধ্যে দুটির মধ্যে ন্যানো সিম কার্ড রাখা যাবে এবং একটি মধ্যে মাইক্রো এসডি কার্ড বা আরও একটি সিম কার্ড রাখা যাবে।

এবার একটি পিছনে ফেরা যাক।

এর পেছনে যে কাট-আউটটি রয়েছে এটি আসলে ব্যবহার করা যাবে মোবাইল হোল্ডার হিসেবে। তবে এভাবে ব্যবহার করা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। কারণ,উপরের লিডটা পেছন দিকে খোলা অবস্থায় হেলে থাকায় এর ভিতরে থাকা পোর্টসগুলো পরে যেতে পারে অথবা উল্টোপাল্টা চাপ লাগলে ভেঙেও যেতে পারে। 

আমাদের আগের রিভিউ করা ম্যাকডোডোর সাথে এর মূল পার্থক্য তাহলে কোথায়? প্রথম দেখায় যে পার্থক্যটা চোখে পরবে সেটা হলো এর সাইজ। ম্যাকডোডোর মাল্টিফাংশনাল স্টোরেজ বক্সটি একটা মার্কার শেপের অন্যদিকে এইটির শেপ হলো অলমোস্ট ডাবল বা ট্রিপল। যদিও এই কোম্পানির আরেকটি সেইম স্ট্রোরেজ বক্স আছে ওইটা অনেকটা এয়ারপডের সাইজের। 

এছাড়া আর সব কিছুই সেইম শুধু ইসেজজার ব্যাক সাইটের ছোট্ট কাট-আউটকে ব্যবহার করে এটাকে মোবাইল হোল্ডার হিসেবে ব্যবহার করা যাবে। যদিও আমাদের মনে হয়েছে এটা করা উচিত নয়। 

যাইহোক, এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা পাবো কোথায়? এই ব্র্যান্ডটি আমাদের দেশ খুব একটা পরিচিত না। যদিও কিছু কিছু অনলাইন শপে এর অন্যান্য প্রোডাক্ট দেখা যায়। এই প্রোডাক্টটি আমরা অর্ডার করেছিলাম দারাজের এনি থ্রি শপ থেকে। 

বর্তমানে এই প্রোডাক্টটি দারাজে অ্যাভেলেভেল না থাকলেও এর আরেকটি ছোট ভাই রয়েছে দারাজের শপগুলোতে রেগুলার প্রাইজে। অবশ্যই এইটার তুলনায় দাম ডাবলেরও বেশি। যেহেতু এনিথ্রি শপ থেকে নিয়েছিলাম।

আপনার যদি এমন একটি প্রোডাক্ট প্রয়োজন হয় নিজের সব টুকটাক জিনিসগুলো গুছিয়ে রাখতে, তাহলে খুঁজে দেখতে পারেন দারাজ বা দেশীয়অনলাইন শপগুলোতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *