Hoco L15 Wireless Digital Microphone

আনবক্সিং শুরু করার পূর্বে প্যাকেজিং এবং আউটলুক দেখে নেয়া যাক। Hoc ‘র L15 মডেলের এই মাইক্রোফোনটির দুইটি ভ্যারিয়্যান্ট আছে। একটি টাইপ সি পোর্ট এন্ড্রয়েড ডিভাইসের জন্য। যদিও অ্যাপলের লেটেস্ট ডিভাইগুলোতে টাইপ-সি পোর্ট রয়েছে। সেক্ষেত্রে এটি অ্যাপলের নতুন ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে।
এর অন্য একটি ভ্যারিয়েন্ট রয়েছে লাইটনিং পোর্টের। যেটি অ্যাপলের জন্য ডেডিকেটেড। আপনি যদি অ্যাপলের লাইটনিং পোর্ট আছে এমন ডিভাইস ব্যবহার করেন তাহলে এই মডেলটি ব্যবহার করতে পারবেন।

যাইহোক, আজকে আপনার কথা বলবো টাইপ-সি পোর্টের ভ্যারিন্টটি নিয়ে। টাইপ-সি পোর্টের মাইক্রোফোনটির প্যাকেজিং করেছে হোয়াইট এবং গ্রীন কালারের। 

প্যাকেটের সামনের দিকে রয়েছে মাইক্রোফোনের ছবি সম্বলিত দুটি ছবি এবং উল্লেখ করা আছে বিভিন্ন ফিচার। ফিচারগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো। 

বক্সটির পেছন দিকে রয়েছে কয়েকটি ভাষায় লেখা রয়েছে শর্ট ডিসক্রিপশন এবং আরও কিছু উল্লেখযোগ্য ফিচার। এছাড়া রয়েছে তিনটি বার কোড। যার মধ্যে একটি হচ্ছে অথোরাইজেশন বার কোড। যার মাধ্যমে আপনার প্রোডাক্টটি অরজিনাল কিনা তা যাচাই করতে পারবেন। 

বক্সটির ডান এবং বাম পাশে রয়েছে আেইডেন্টিকাল টেক্সট ব্রান্ডিং। এবং নিচের দিকে রয়েছে ম্যানেফ্যাকচারিং কোম্পানির ডিটেইলস এবং কিউসি পাস সার্টিফিকশনের একটি স্টিকার। 

এখন শুরু করা যাক আনবক্সিং, প্যাকেটটি খুললেই এর উপরে রয়েছে একটি ইউজার মেনুয়্যাল। এরপরই রয়েছে মাইক্রোফোন ট্রান্সমিটার এবং রিসিভার। 

উপরের প্লাস্টিকের বক্সটি সরালে এর নিচে থাকছে একটি পলি ব্যাগে টাইপ-সি চাজিং ক্যাবল। একটি এক্সট্রা উইন্ড স্ক্রিণ। 

COMPITITOR ANALYSIS

বিস্তারিত জানার আগে দেখে নেওয়া যাক, সেম প্রাইজে কি কি মাইক্রোফোন বর্তমান মার্কেটে অ্যাভেলেভেল আছে। 

WIRED মাইক্রফোনের মধ্যে আছে

  • BOYA M1 Bluetooth Solution Combo Kit – 1800 BDT
  • Boya M1 Pro Microphone (Professional Series Lavalier Microphone With 3.5mm Jack) – 1800 BDT
  • Boya BY-M1DM Dual Omni-Directional Lavalier Microphone – 1600 BDT
  • BOYA BY-M1S Universal Lavalier Microphone – 1090 BDT
  • Maono AU-100 Podcast Lavalier Microphone – 1150 BDT
  • FANTECH MV-01 WIRED MICROPHONE – 540 BDT
  • K&F Concept KF 10.010 M1 Lavalier Microphone – 1150 BDT
  • Havit M60 Clip Mini Microphone – 350 BDT

WIRELESS মাইক্রফোনের মধ্যে আছে

  • K9i Wireless Microphone (Type-C & Lightning) – 1,290 BDT
  • X1 এবং X2 Wireless Lavalier Microphone – 1490 BDT
  • X2 Wireless Lavalier Microphone – 1590 BDT
  • J11 Wireless Microphone With Charging Case – Type-C – 1400 BDT
  • Odio Wireless Microphone For Type C Devices (WM2c) 1000 BDT 
  • Odio Wireless Microphone For IPhone/IPad 1:2 (WM2i2) – 1390 BDT 
  • K35 Pro Dual Mic Wireless Lavalier Microphone 3.5mm – 1050 BDT


TRANSMITTER INSPECTION

এবার চোখ বোলানো যাক, মাইক্রোফোন ট্রান্সমিটারের দিকে। মাইকটির উপরে রয়েছে একটি উইন্ড স্ক্রিণ। এর নিচে এক সাইডে রয়েছে টাইপ সি চাজিং পোর্ট। সামনের দিকে রয়েছে একটি এলডি লাইট। মাইক্রোফোনটির পেছনে রয়েছে একটি ক্লিপ এবং নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন। 

মাইক্রোফোনটির একদম বটমে রয়েছে একটি রিসেট পিন হোল। 

RECEIVER INSPECTION

  • মাইক্রোফোনটির রিসিভারের উপরের দিকে রয়েছে একটি টাইপ সি পোর্ট; ফোনের সাথে কানেক্ট করার জন্য। 
  • এছাড়া ডান সাইডে আরেকটি টাইপ সি পোর্ট রয়েছে ট্রান্সমিটারটিকে রিচার্জ করার জন্য। 
  • ট্রান্সমিটারটির একপাশে রয়েছে রিসেট পিন হোল এবং একটি লাইট ইন্ডিকেটর। 

ব্যাস!

এবার একটু দেখে নেওয়া যাক মাইক্রোফোনের ফিচারগুলো 

  • মাইকটি দুটির ভালো দিক হচ্ছে প্ল্যাগ এন্ড প্লে এবং খুবই লাইট ওয়েট মাত্র ১২মিলিগ্রাম 
  • মাইক্রোফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে মাত্র ৭০ মিলিএম্প্যায়ের ব্যাটারি।
  • লাইটিনিং পোর্ট এবং টাইপসি পোর্ট উভয় মাইক্রফোনই ৬ ঘন্টার ব্যাপারি ব্যাকাপ দিবে বলে ক্লেইম করছে Hoco.
  • মাইক হিসেব  অমনিডিরেকশনাল মাইক্রফোন ব্যবহার করা হয়েছে উভয় ভ্যারিয়েন্টে। ফলে মাইক দুটি  মাইক্রফোনই 360 ডিগ্রি অডিও পিকআপ করতে সক্ষম। 
  • দুটি মাইকই ২.৪জি ওয়্যারলেস ট্রান্সমিশন করতে পারে এবং আপটু ১৫ মিটার দূর থেকে মাইক দুটি ডাটা ট্রান্সমিটে সক্ষম বলে ক্লেইম করছে কোম্পানিটি। যদিও এই  ডিসটেন্স কভারার বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা মোটামুটি ৯মিটার দূর থেকে টেস্ট করেছি। ফলাফল ছিল যথেষ্ট ভালো। টেস্টিং সেগমেন্টে RAW ক্লিপ দেওয়া থাকবে।
  • এবং ওয়্যারলেস 2.4জি’র কারণে ল্যাটেন্সি মাত্র  ১৫ মিলি সেকেন্ডের।  আমাদের আউটডোর টেস্ট সেগমেন্টে একটি ক্লোজআপ শট রয়েছে। সেখানে দেখা যাক সেখানে কেমন পারফর্ম করে মাইকটি। 

HOW TO CONNECT with PHONE? 

  • ফোনর সাথে কানেক্ট করা জন্য প্রথমে আমরা রিসিভারটিকে ফোনের টাইপ-সিপোর্ট অর্থাৎ চার্জিং পোর্টে ঢুকাবো। 
  • রিসিভারটি ফোনের সাথে কানেক্ট হলে মোবাইলে একটি নোটিফিকেশন দেখতে পাবো। 
  • এরপর আমরা ট্রান্সমিটারটি অন করলে রিসিভার এবং ট্রান্সমিটারটি আমাদের ডিভাইসের সাথে পেয়ারড হবে। 
  • এরপর কোন লাইভ অ্যাপ যেমন ফেসবুক লাইভ বা মোবাইলে ক্যামেরা অন করলে অথবা অডিও রেকডিং কোন অ্যাপস অন করলে মাইকের মাধ্যমে সরাসরি রেকর্ড করা যাবে।
  • মাইক্রোফোন ট্রান্সমিটারটির পাওয়ার বাটন চেপে ধরলে এর গ্রিন লাইটটি অন হবে। 
  • মাইকটি প্রথমবার অন করলে এর গ্রিন লাইট ফ্ল্যাশ করতে থাকবে। মাইকটি ডিভাইসের সাথে পেয়ারড হয়ে গেলে গ্রিন লাইট জ্বলতে থাকবে। 
  • অন অবস্থায় মাইক্রফোনটির পাওয়ার বাটনটি একবার প্রেস করলে ট্রান্সমিটারটি সম্পূর্ণ অফ না করে পজ করা যাবে। একটি ব্যাটারি সেভিং ফিচার বলা যায়। 
  • ট্রান্সমিটারটির ব্যাটারি লেভেল ২০% এর নিচে হলে ব্লূ লাইটটি স্লোলি ফ্ল্যাশ করতে থাকবে। 
  • ট্রান্সমিটারটি চার্জে দিলে লাল রংয়ের লাইট জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে লাইটটি অফ হয়ে যাবে। 
  • পাওয়ার বাটন কিছুক্ষণ ধরে রাখলে ট্রান্সমিটারটি অফ হয়ে যাবে। 

RECIVER

এর টাইপ-সি রিসিভারটি ফোনে প্ল্যাগ ইন করলে  লাল রংয়ের লাইট জ্বলবে।এর সাথে এডিশনাল কোন পাওয়ার বাটন নেই।  এবং ফোন থেকে রিসিভারটি আনপ্ল্যাগ করলে এটি অফ হয়ে যাবে। 

  • প্রথবার পেয়ারিং করার আগে রেড লাইটটি ফ্ল্যাশিং করতে থাকবে। ডিভাইসের সাথে রিসিভারটি পেয়ারড হয়ে গেলে রেডা লাইট জ্বলতে থাকবে। 
  • রিসিভারটির লাইট ইন্ডিকেটরের পাশে থাকে পিনহোলটির মাধ্যমে রিসিভারটিকে রিসেট করা যাবে। 
  • রিসিভারের সাথে কোন পাওয়ার বাটন নেই। মোবাইলে প্ল্যাগ ইন করলেই হবে। 
  • রিসিভািরটিকে ব্যবহারের পূর্বে অবশ্যই  রিচার্জ করতে হবে। এছাড়া ব্যবহারের সময় যদি রিসিভারটি ব্যাটারি লেভেল লো হয়ে যায় তহেলে পাওয়ার ব্যাংকের মাধ্যমে ব্যবহার করার সময়ই কিন্তু রিসিভারটি চার্জ করা যাবে। 

যদিও ট্রান্সমিটারটি ব্যবহারের পূর্বেই  আলাদাভাবে চার্জ করতে হবে। 

মাইকটি ব্যবহারের পরে আমাদের মনে হয়েছে এর সাথে যদি একটি এক্সট্রা পাউচ থাকতো ক্যারি করার জন্য তাহলে খুবই ভালো হতো। 

যাইহোক, মাত্র 1550 টাকায় পাওয়া যাচ্ছে মাইক্রোফোনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *