শুরু করা যাক আনবক্সিং দিয়ে…..বক্সটি খুললেই উপরে একটি প্লাস্টিকের শেল স্পিকারটিকে প্রটেক্ট করার জন্য। এর পর স্পিকার মেন্যুাল এবং একটি টাইপ সি ক্যাবল স্পিকারটিক রিচার্জ করার জন্য।
ABS প্লাস্টিকে তৈরি জয়রুমের মায়া সিরিজের এই স্পিকারটির ওজন ৪৭৫গ্রামের মত। বলা যায় হাফ কেজি আরকি। স্পিকারের সামনে রয়েছে ম্যাশ ফিনিশিং।
রয়েছে 52 মিলিমিটারের ড্রাইভার। মাত্র ওয়াট পাওয়ার কনসাম্প করে এই স্পিকারটি।
স্টেবল কানেক্টেভিটির জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.1 এবং চিপ হিসেবে ব্যবহার করেছে AC6965E অডিও চিপ।
জয়রুম ক্লেইম করছে ব্লুটুতের রেঞ্জ ১২ মিটার পর্যন্ত। তবে আপনি যদি ১২মিটার রেঞ্জ পেতে চান তাহলে অবশ্যেই এর মাঝে কোন দেয়াল বা প্রতিবন্ধকতা থাকতে পারবে না।
স্পিকারটির নিচের দিকে রয়েছে টাইপ-সি চার্জি পোর্ট, এছাড়া কিছু কন্ট্রোল বাটন। চার্জিং পোর্টের পাশেই রয়েছে একটি ছোট LED লাইট ইন্ডিকেটর।
বাটনগুলো দিয়ে আপনি স্পিকারটি অন/অফ করা, ভলিউম কমানো বা বাড়ানো, মিউজিক প্লে/পজ করতে পারবেন। বাটনগুলোর ডানপাশে পয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট।
এই ব্লুটুথ স্পিকারটি মোবাইলে ব্যবহারের পাশাপাশি আপনি আপনার কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন (যদি আপনার কম্পিুউটারে ব্লুটুথ থাকে)। এছাড়া আপনি একটি এক্সট্রা মাইক্রো-এসডি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন স্পিকারটিতে। সর্বোচ্চ ৩২জিবি পর্যন্ত সাপোর্ট করবে।
স্পিকারটি একই সাথে A2DP/AVCTP/AVDTP/AVRCP প্রোটোকল সাপোর্ট করে। এছাড়া এই ব্লুটুথ স্পিকারটি SBC অডিও ডিকোডিং মেথড ব্যবহার করে। উপরে বর্ণিত A2DP এর সাথে সমন্বয় করে অডিও ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহার করা হয়।
সহজ করে বললে SBC একটি ডিজিটাল অডিও এনকোডার ও ডিকোডার যা ব্লুটুথের সাহায্যে অডিও ডেটা/সাউন্ডকে আউটপুট ডিভাইস যেমন হেডফোন বা লাউডস্পিকারে প্রেরণ করে।
এই স্পিকারটির রয়েছে ৫২ মিলিমিটার ড্রাইভার যার ফ্রিকোয়েন্সি রেট ৬০ হার্জ থেকে ১২ কিলো হার্জ পর্যন্ত।
আরেকটু সহজ করে বললে মানুষের সাধারণ শ্রবণমাত্রা ২০ হার্জ থেকে ২০কিলোহার্জ। যেখানে স্পিকারটির ৬০ হার্জ থেকে ১২ হার্জ পর্যন্ত রেটেড ফ্রিকোয়েন্সি।
সাউন্ড কোয়ালিটি নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের ইনডোর এবং আউটডোর সেকশনে।
যাইহোক অনেক কথা হলো টেকনিক্যাল বিষয় নিয়ে। এবার কথা বলা যাক, ব্যাটারি ব্যাকাপ এবং চাজিং নিয়ে।
স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে ২২০০ mah এর ব্যাটারি। ৭০% ভলিউমে স্পিকারের লাইট অফ অবস্থায় ৩-৪ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে ক্লেইম করছে জয়রুম।
২২০০ mah এর ব্যাটারিটি রিচার্জ করতে সময় নিবে ৩ ঘন্টার মত। চার্জিয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে টাইপ-সি পোর্ট।