ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে একত্রিত করে একটি অপারেটিং সিস্টেম করার কথা জানিয়েছে গুগলের অ্যান্ডয়েড ইকো সিস্টেমের প্রেসিডেন্ট।
সম্প্রতি একটি ইন্টারভিউতে অ্যান্ডয়েড ইকো সিস্টেমের প্রেসিডেন্ট সামির সামাট এই তথ্য দিয়েছেন। যদিও তিনি নির্দিষ্ট কোন দিন তারিখ উল্লেখ করেনি – কবে এই ধরনের পরিবর্তন আসতে পারে।
যদিও একই ইন্টারভিউতে তিনি, অ্যান্ডয়েড রিলেটেড অনেক কিছু নিয়ে কথা বলেছেন। বিশেষ করে অ্যান্ডয়েড ১৬ অপারেটিং সিস্টেম নিয়ে। অ্যান্ডয়েড ১৬ হতে যাচ্ছে অনেক বেশি কাস্টমাইজডঅ্যাবল এবং গুগল জিমিনির সাথেও অনেক বেশি ইন্ট্রিগ্রেটেড থাকবে।
তারপরও, অ্যান্ডয়েড ও ক্রোমওএস-কে একটি অপারেটিং সিস্টেমে রূপ দেওয়ার খবরটিই এই ইন্টারভিউতে সবার মনোযোগ আকর্ষন করেছে। কারণ, বেশ কয়েক বছর যাবতই শোনা যাচ্ছে যে, গুগল এই কাজটি করতে যাচ্ছে।
ক্রোমওএস কি?
ChromeOS গুগলের একটি অপারেটিং সিস্টেম (মাইক্রোসফটের যেমন উইন্ডোজ)। এটি মুলত গুগলের নিজস্ব কিছু প্রোডাক্ট যেমন, ক্রোমবুক ল্যাপটপ, এবং আরও কিছু ডিভাইস যেমন- গুগলের একটি HDMI ডিভাইস আছে Chromebit নামে; এছাড়া ক্রোমবক্স নামেেএকটি মিনি পিসি – এসব ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে ChromeOS ব্যবহৃত হয়ে আসছে। এই অপারেটিং সিস্টেমটি গুগল ডেভেলপ করেছে ফাস্ট এবং লাইটওয়েট অপারেটিং হিসেবে কাজ করার জন্য। যদিও এটি গুগলের ক্রোম ব্রাউজারের উপর অনেক বেশি নির্ভরশীল এবং একই সাথে এর ডাটা স্টোরেজের জন্য গুগল ক্লাউডের ওপর অনেকাংশে নির্ভরশীল ।
তবে অ্যান্ডয়েডের সাম্প্রতিক আপডেটে এমন বেশ কিছু ফিচার লক্ষ করা গেছে যে, যা দেখে ধারণা করা যাচ্ছে এগুলো অনেক বেশি কম্পিউটার, ট্যাবলেট এবং ডেস্কটপ মুড ফ্রেন্ডলি। ফলে, বলাই যেতে পারে পিক্সেল ডিভাইসগুলো এক ধরণের মিনি পিসিতে রূপান্তর হতে পারে।
এক নজরে দেখে নেয়া যাক গুগুল অ্যান্ডয়েডের মধ্যে যে ধরণের নতুন ফিচার অ্যাড করেছে
• Desktop windowing stable release
– Flexible window tiling
– Multiple desktops
– Enhanced app compatibility treatments
– Multi-instance management
– Desktop persistence
• Build apps optimized for desktop
– Design for any window size:
– Implement features for top productivity:
• Handle dynamic display changes
– Don’t assume a constant Display object:
– Support mouse interaction
• Go beyond just the screen
– Correctly support external peripherals
– Handle keyboard actions
– Support mouse interactions
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের কে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আরেকটি আর্টিকেল তৈরি করতে।